নবীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে দুই নেতা বহিষ্কার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

নবীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে দুই নেতা বহিষ্কার

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৫/২০২৪ ১০:১১:৫৩ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপি থেকে দুই নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত


দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা।

দল থেকে বহিষ্কৃত দুই জন হলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু  ও নবীগঞ্জ পৌর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুল আলিম ইয়াছিনী।

শনিবার ( ৪ মে ) গণমাধ্যমে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

তাতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে উল্লেখিত ব্যক্তিদের বহিষ্কার করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড