ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের সাবেক সেনা সদস্য নিহত
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের সাবেক সেনা সদস্য নিহত

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৯:০৯:৫৩ পূর্বাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জের সাবেক সেনা সদস্য নিহত

ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহ্জীবাজার স্টার সিরামিকস কোম্পানির সামনে  সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য মোঃ ছবির মিয়া (৪০) নিহত হয়েছেন।

শনিবার (৫ই এপ্রিল) রাত আনুমানিক ৯ টা ৩৫ মিনিটে  ঢাকা- সিলেট  মহাসড়কের উপজেলার উক্ত স্থানে এই দুর্ঘটনা ঘটে।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের উত্তর নোয়াহাটি গ্রামের মৃত ফিরোজ মিয়ার পুত্র। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাবেক সেনা সদস্য ছবির মিয়া উপজেলার চারু সিরামিকস কোম্পানির নিরাপত্তা বাহিনীর ইনচার্জ ছিলেন। তিনি দীর্ঘ ধরে অলিপুর থেকে বাইসাইকেল যোগে যাতায়াত করতেন। প্রতিদিনের মতো আজও ডিউটিতে যাবার সময় হঠাৎ সাইকেলটি  পিছল করে পরে যায়।  পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক ছবির কে পিষ্ট করে। এতে তিনি উক্ত স্থানে নিহত হন।

প্রত্যক্ষদর্শী শামসুল আলম পাবেল বলেন, স্টার সিরামিকস কোম্পানির সামনে প্রায় সময় বালুবাহী ট্রাক্টরের জন্য ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। চোখের সামনে ছবির হোসেন সাহেব ট্রাক চাপায় মারা যান ।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল করিম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই হাইওয়ে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। 


এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড