নবীগঞ্জে বিভিন্ন স্থানে পুলিশ অভিযানে ৮ জন গ্রেফতার
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

নবীগঞ্জে বিভিন্ন স্থানে পুলিশ অভিযানে ৮ জন গ্রেফতার

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৯:৪৫:১৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে বিভিন্ন স্থানে পুলিশ অভিযানে ৮ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী, মাদকসেবী ও পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন মামলার ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী ও একজন গরু চুরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাকৃতরা হলো-উপজেলার এনাম উদ্দিন, দক্ষিণ গ্রামের আব্দুল হাসিমের পুত্র ইসলাম উদ্দিন, লহরজপুর গ্রামের কাচা মিয়ার পুত্র খসরু মিয়া, শতকগ্রামের মৃত্যু চাউল আলীর পুত্র আব্দুল মুহিত, (নোয়াপাড়া) গুমগুমিয়া গ্রামের আলকুছ মিয়ার পুত্র সেলিম মিয়া, পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হোসেনর পুত্র মিশন, ও গরু চুর হল ছোট সাকুয়ো গ্রামের নবী হোসেনের পুত্র হাবিবুর রহমান।

জানা যায়, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর নেতৃত্বে দুই প্লাটুন পুলিশ অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করা হয়। গ্রেফতাকৃত ৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও একজন গরু চুরকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলী নির্দেশে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে, সন্ত্রাসী, মাদকসেবী ও পলাতক আসামীদেরকে শনিবার গভীর রাতে থানার পুলিশ টিম অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ৭ জন থানার বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী তারা দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেফতারকৃতদের শনিবার বিকালে হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড