লাখাইয়ে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আমরেন্দ্র লাল রায়
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

লাখাইয়ে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আমরেন্দ্র লাল রায়

আশীষ দাশ গুপ্ত, লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৯:৫৮:৫৩ পূর্বাহ্ন

লাখাইয়ে নিজ বাড়িতে চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আমরেন্দ্র লাল রায়

ছবি: নিজস্ব


হবিগঞ্জের হাওরাঞ্চল বেষ্টিত লাখাই উপজেলার  কৃষ্ণপুর  গ্রামের বীর মুক্তিযোদ্ধা অমরেন্দ্র লাল রায়  মারা গেছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা,অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক, অমরেন্দ্র লাল রায় দারগাবাবু শনিবার ৪ মে  ভোর ৫ টায় ঢাকায় চিকিৎসা দিন  অবস্থায় মৃত্যুবরণ করেন।

বীর মুক্তিযোদ্ধার চিরবিদায়ে কৃষ্ণপুর গ্রামবাসী সহ লাখাইবাসী মর্মাহত। তিনি  লাখাই উপজেলা পরিষদের নির্বাচন করে জয় লাভ করেও উনাকে বিজয় চিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা করায উপজেলাবাসীর নিকট তিনি বিশেষ করে সাধারণ মানুষের কাছে সু পরিচিত। 

লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানা  উপস্থিতিতে লাখাই  থানার ওসি মোঃ আবুল  খায়ের  নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।

এসময়  উপজেলার লাখাই উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুল আলম মাফুজ, উপজেলার  ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম,  লাখাই ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন,  মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সল,  , করাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, লাখাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের  আহবায়ক  একরামুজ্জামান চৌধুরী সাকিল,বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায় লাখাই প্রেসক্লাব সহ সভাপতি আশীষ দাশগুপ্ত  সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

গার্ডঅব অনার প্রধান  শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক শ্মশান নিজ বাড়িতে  করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা  অমরেন্দ্র লাল রায় মৃত্যুকালে স্ত্রী, দুই  কন্যা ও দুই পুত্র এক   সুযোগ্য পুত্র ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ ও ডাঃ অভিজিৎ রায়,ও অনুপম রায়   সহ   অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড