শায়েস্তাগঞ্জে মাদ্রাসা ছাত্র মাহিন এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শায়েস্তাগঞ্জে মাদ্রাসা ছাত্র মাহিন এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০১:০০:১২ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জে মাদ্রাসা ছাত্র মাহিন এর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ছবি: নিজস্ব


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা ছাত্র কাজী আবিদুর রহমান মাহিনকে পিটিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য প্রদান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ সাহাব উদ্দিন, উপাধ্যক্ষ মোঃ আব্দুল মুনিম আল হোসাইন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সহকারী অধ্যাপক আব্দুস ছালাম চৌধুরী, প্রভাষক দেরদৌস আহমেদ, মাহমুদুর রহমান মামুন, মোঃ আব্দুর শুকুর, নিহত মাহিনের মা রোকেয়া বেগম, ভাই কাজী হাবিবুর রহমান প্রমুখ। 

মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক ও শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে মাহিন হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।

উল্লেখ্য, (১১ এপ্রিল) বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে মাদ্রাসা ছাত্র মাহিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। উপজেলার রেল জংশনের পাশে দীঘিরপাড়ে হত্যাকান্ডটি ঘটে। 

নিহত কাজী আবিদুর রহমান মাহিন উপজেলার নিজগাঁও গ্রামের মরহুম কাজী আব্দুল মতিনের ছেলে। তিনি এবার শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিয়েছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড