হবিগঞ্জে কালবৈশাখী-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

হবিগঞ্জে কালবৈশাখী-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ০৭:০৭:৩৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে কালবৈশাখী-শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি: সংগৃহীত


হবিগঞ্জে অবশেষে বৃষ্টি নেমেছে। এতে তীব্র গরমে স্বস্তি এলেও কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৫ মে) দুপুরের পর হবিগঞ্জ পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় হয়। প্রায় আধাঘণ্টা স্থায়ী শিলাবৃষ্টিতে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়।

পৌর এলাকার পুরান মুন্সেফি এলাকার বাসিন্দা সুমন চৌধুরী বলেন, ‘তীব্র গরমের পর বৃষ্টি হয়েছে ভালো লেগেছে। কিন্তু শিলাবৃষ্টিতে আমার কয়েকটি ঘর, দোকানের টিনের চালা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টিন ছিদ্র হয়ে নষ্ট হয়ে গেছে।’

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরে আলম সিদ্দিকী বলেন, শীলাবৃষ্টি হাওর এলাকায় হয়নি। তাই বোরো ধানের তেমন ক্ষতি হয়নি। এরইমধ্যে জেলার ৭৫ শতাংশ ধান কাটা হয়ে গেছে। মৌসুমি ফলের যে বিষয়টি তা আসলে ক্ষতি বলা যাবে না। কাঁচাআম যেগুলো ঝরে পড়েছে সেগুলো নষ্ট হবে না। এগুলো দিয়ে আচার বানানো যাবে।

এম সি



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড