বড়লেখায় একতা রক্তদান সংস্থার কার্যকরী কমিটি ঘোষণা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

বড়লেখায় একতা রক্তদান সংস্থার কার্যকরী কমিটি ঘোষণা

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৪ ১১:৫৪:২৪ পূর্বাহ্ন

বড়লেখায় একতা রক্তদান সংস্থার কার্যকরী কমিটি ঘোষণা

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন একতা রক্তদান সংস্থার কমিটি ঘোষণা করা হয়েছে। তোফায়েল আহমদকে সভাপতি, ফরহাদুল ইসলামেকে সাধারণ সম্পাদক ও তারেক মাহমুদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অনুমোদন দেন সংস্থার উপদেষ্টা তাহমীদ ইশাদ রিপন ও মো. জমির উদ্দিন।

এ উপলক্ষে রবিবার (৫ মে) বিকেল ৫ টায় পৌর শহরের জিম্মি রেস্টুরেন্টে আলোচনা সভায় একতা রক্তদান সংস্থার উপদেষ্টা জমির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন একতা রক্তদান সংস্থার উপদেষ্টা সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন।

বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যবসায়ী সিপার আহমদ, একতা রক্তদান সংস্থা'র স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান মারুফ আহমদ, সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান।  এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদ, প্রচার সম্পাদক সাহেদ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় একতা রক্তদান সংস্থা'র উপদেষ্টা ও আয়োজিত অনুষ্ঠানের সভাপতি জমির উদ্দিন ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন। কমিটির অন্যান্যরা হলেন যথাক্রমে সহ-সভাপতি আহসান আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী, অর্থ সম্পাদক সাহেদ আহমদ, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, সহপ্রচার সম্পাদক আবু সাইদ, আন্তর্জাতিক সম্পাদক আলী আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ মুন্না, কার্যকরী সদস্য জাহেদ আহমদ, জুনেদ আহমদ ও আশরাফ রাহি।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু