হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীর কর্মবিরতি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীর কর্মবিরতি

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৫/২০২৪ ০৭:১৫:৫২ পূর্বাহ্ন

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীর কর্মবিরতি

ছবি : নিজস্ব


হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীর কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ মে ) সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা  ও কর্মচারীবৃন্দের অংশ গ্রহণে কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের পদমর্যাদা (সরকার ঘোষিত গ্রেডিং ১-২০) ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫% বিশেষ প্রণোদনা এপিএ বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্ম ঘন্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী পদায়ন না করা।

যথাসময়ে পদোন্নতি না করা. লাইনক্রু লেভেল -১ ও মিটার রিডার কাম,মেসেঞ্জার (চুক্তিভিত্তিক) বিলিং সহকারী (কানামুনা)চাকুরী নিয়মিত না করা, স্মারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পবিস এর এজিএম আইটি ও এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত, সিরাজগঞ্জ পবিস-২ এর ডিজিএম (কারিগরি) ওই এজিএম আই টি কে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ার লক্ষে, বাপবিবো- পবিস ও অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়নের জন্য এই কর্মবিরতির আয়োজন করা হয়।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষন, নির্যাতন নিপীড়ন বন্দ ও ভবিষ্যতে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ার লক্ষে, বাপবিবো পবিস ও অভিন্ন চাকুরীবিধি বাস্থবায়নের জন্য, বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে উক্ত কর্মবিরতিতে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির শায়েস্তাগঞ্জ সদর দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত কর্ম বিরতিতে অংশগ্রহণ করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড