ছবি: সংগৃহীত
হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরাঞ্চল বেষ্টিত ১নং ইউনিয়নে কাল বৈশাখী ঝড়ে ঘর বাড়ি গাছ পালা ভেঙে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। কাল বৈশাখী ঝড়ের ইউনিয়নের রাধানগর এলাকার আব্দুল মতিন (৭০) নামে একব্যক্তির প্রাণহানির ঘটনাঘটেছে।
রোববার (৫ মে ) উপজেলার লাখাই ইউনিয়ন রাতে ভয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে রাধানগর গ্রামে এই ঘটনাঘটে।
বিষয়টি নিশ্চিত করে সন্তুুষপুর গ্রামের গ্রাম পুলিশ সুকুমার সরকার বলেন, মতিন মিয়া ঝড়ে তার ঘর পড়ে গেলে ঘরের চাপায় তার মৃত্যু হয়। এছাড়াও এ ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় কয়েকশত শতাধিক ঘর বাড়ি, সহস্রাধীক গাছপালা, সহ একটি হাঁসের খামারের ৩,শতাধিক হাঁসের বাচ্চার উপর টিন পড়ে মারাগেছে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এব্যাপারে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন বলেন প্রায় দুই থেকে আড়াইশো ঘরবাড়ি গাছপালা ও ফসলি জমির ব্যাপক কয় গতি হয়েছে । বিকাল পর্যন্ত ২০০ এর মতো তালিকা করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন , ঝড়ে ক্ষতিগস্ত আশ্রশন প্রকল্পের ঘর সহ বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে ক্ষতিপূরন দেয়া হবে।
এম সি




