সিলেটে মাদক পাচারকালে শায়েস্তাগঞ্জে এক মাদক কারবারি ইয়াবাসহ আটক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

সিলেটে মাদক পাচারকালে শায়েস্তাগঞ্জে এক মাদক কারবারি ইয়াবাসহ আটক

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ০৯:০২:২৯ পূর্বাহ্ন

সিলেটে মাদক পাচারকালে শায়েস্তাগঞ্জে এক মাদক কারবারি ইয়াবাসহ আটক

ছবি: নিজস্ব


টেকনাফ থেকে নিয়ে আসা  ৫০০ পিছ ইয়াবাসহ ফয়েজ আহমেদ (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (৬মে) বিকেলে চুনারুঘাট থানার এসআই লিটন রায়ের নেতৃত্বে এএসআই সুবীর চন্দ্র দেব ও এএসআই মহসিন কবির সহ একদল পুলিশ  উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। ফয়েজ আহমেদ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা পুরাতন পল্লম পাড়া এলাকার  মৃত আব্দুল কাদেরের পুত্র।   

এ তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় সন্ধ্যায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে টেকনাফের একটি মাদকের চালান সিলেটে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই কারবারিকে আটক করা হয়। 

পরে তার হাতে থাকা কাপড় রাখার ট্রলি লাগেজে বিশেষ কায়দায় লোকায়িত ৫০০ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই লিটন রায় বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। 

তিনি আরও জানান, ফয়েজ শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ শিমুলতলা এলাকায় বাসা ভাড়া করে টেকনাফ থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ সহ সিলেটের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড