বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় সুষ্ঠু ভোটগ্রহণ চলছে
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় সুষ্ঠু ভোটগ্রহণ চলছে

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ১২:৩১:২১ অপরাহ্ন

বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় সুষ্ঠু ভোটগ্রহণ চলছে

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় সুষ্ঠু ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। তবে এ দু’টি উপজেলা হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি একেবারেই কম।

বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা। তিনি বলেন, হাওর অধ্যুষিত এলাকা হওয়ায় এখন মানুষ ধান কাটা এবং ফসল তুলায় ব্যস্ত সময় পার করছেন।

বানিয়াচং উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৯০৮ জন। এখানে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়াম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করছেন। আজমিরীগঞ্জে মোট ভোটার রয়েছেন ৯৪ হাজার ৪৮২ জন। এখানে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বব্দ্বিতা করছেন।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড