বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে যারা হলেন বিজয়ী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে যারা হলেন বিজয়ী

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ১০:৪৫:২৫ পূর্বাহ্ন

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে যারা হলেন বিজয়ী

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আজির উদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আবিদুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. আজির উদ্দিন ও চশমা প্রতীক নিয়ে মাওলানা আবিদুর রহমান নির্বাচিত হন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৬৯ কেন্দ্রে মো. আজির উদ্দিন ৩২ হাজার ৯১৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সোয়েব আহমদ (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৬৯ ভোট।

তৃতীয় স্থানে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (আনারস) প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ ভোট ও চতুর্থ স্থানে থাকা ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ হাসান উট প্রতীকে পেয়েছেন ৯ শত ১৪ ভোট।

এদিকে মাওলানা আবিদুর রহমান চশমা প্রতীকে ২৫ হাজার ১৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচন হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪৬১ ভোট। তৃতীয় স্থানে থাকা বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮২৩ ভোট ও চতুর্থ স্থানে থাকা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন পেয়েছেন ১৫ হাজার ৫৯ ভোট।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোগ্রহণ সম্পন্ন হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু