আজমিরীগঞ্জ উপজেলায় বিজয়ী হলেন যারা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

আজমিরীগঞ্জ উপজেলায় বিজয়ী হলেন যারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৪ ১১:৫৯:৪২ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ উপজেলায় বিজয়ী হলেন যারা

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৪৩ টি কেন্দ্রের  প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা  মো.আলাউদ্দিন মিয়া।

চেয়ারম্যান পদে কাপ প্লেট প্রতীকে তিনি ১৫ হাজার ৪৮১ টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম  প্রতিদ্বন্ধী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার কৈ মাছ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫০৩ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন প্রতিদ্বন্ধীর মধ্যে বিজয়ী হয়ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন।

তিনি তালা প্রতীকে পেযেছেন  ১১ হাজার ৫০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী কালীপদ পাল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ২৭৬ ভোট। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন প্রতিদ্বন্ধীর মধ্যে বিজয়ী হয়েছেন মাহমুদা আক্তার রেপা।  ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন ১৯ হাজার ৪৩৮ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী রোকসানা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৭০৮ ভোট । 

বুধবার (৮ মে)  সকাল ৮ থেকে উপজেলার ৪৩ কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। সন্ধ্যায় একে একে কেন্দ্রগুলো থেকে ফলাফল আসতে শুরু হয়। রাত সাড়ে নয়টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে  বেসরকারিভকবে  ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্সকর্তা মোহাম্মদ সাইফুল আলম।

উপজেলার  ১ টি পৌরসভা ও ৫ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৬ হাজার ২৬ জন। তন্মধ্যে ৪৩ টি ভোট কেন্দ্রে ৫০ হাজার ৭৩৪ জন ভোটার চেয়ারম্যান পদ মনোনয়নে তাদের ভোট প্রদান করেন। মোট বৈধ ভোটের সংখ্যা ৪৯ হাজার ৫৭৭ টি । বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ১৫৭ টি। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রদত্ত ভোটের সংখ্যা ৫০ হাজার ৬৬৪ টি। বৈধ ভোটের সংখ্যা ৪৯ হাজার ২৭২ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৩৮৯ টি। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রদত্ত ভোটের সংখ্যা ৫০ হাজার ৬৫৩ টি। বৈধ ভোটের সংখ্যা ৪৯ হাজার ৩০৯ টি।  বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৩৪৪ টি। 

এম সি



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড