মাধবপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই,১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

মাধবপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই,১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ১১:৫৫:৩১ পূর্বাহ্ন

মাধবপুরে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই,১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর পুরাতন গরু বাজারে অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও স্থানীয় জনতা প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বুধবার রাত প্রায় দশটার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গেদু মিয়ার মেশিনারী দোকান, চা স্টল, কসাইখানা, উসমান মিয়ার দোকানসহ ৫টি দোকান পুড়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয় জনতার সহায়তায় প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইনচার্জ মন্তুষ মল্লিক জানান, অগ্নিকান্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে। তবে চূড়ান্তভাবে তা বলা যাবে না।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড