বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৪ ০৭:০৭:২০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩, আহত শতাধিক

ছবি: নিজস্ব


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় শতাধিক লোক আহত হয়েছে।

নিহতরা হলেন, আগোয়া গ্রামের আব্দুল কাদির (২৫), সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া (৪০)। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে উপজেলার আগোয়া বাজারে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান।

পলাশ রঞ্জন দে বলেন, উপজেলায় মন্দরী ইউনিয়নের আগোয়া গ্রামে ইউপি সদস্য সোহেল মিয়ার সঙ্গে পরাজিত ইউপি সদস্য প্রার্থী বদির মিয়ার বিরোধ ছিল।

আজ বৃহস্পতিবার দুপুরে এই দুইজনের সমর্থনকারী অটোরিকশাচালক আব্দুল কাদির ও স্ট্যান্ড ম্যানেজার বদির মিয়ার মধ্যে বাজারে ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদির ও সিরাজ মিয়ার মৃত্যু হয়। এতে আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক লিলু নামের একজনকেও মৃত ঘোষণা করেন। 

স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ দুই দিক থেকে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় সংঘর্ষকারীরা একে অন্যের বসতঘর ভাঙচুর করেন।

এদিকে স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন পুরুষ সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি (তদন্ত) আবু হানিফ বলেন, সংঘর্ষে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। তবে সর্বশেষ বেলা ৫টার দিকে এঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড