মৌলভীবাজারের ৩ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কার কতো ভোট
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

মৌলভীবাজারের ৩ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কার কতো ভোট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৪:২২:৫৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারের ৩ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কার কতো ভোট


মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলমের প্রার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী রাজকুমার কালোয়ার রাজু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী নেহার বেগম নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে ফজলুল হক খান সাহেদ দোয়াত কলম প্রতীকে ৩৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৮৫২ ভোট।

এ ছাড়া আরও দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম রেনু আনারস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২৯৮ ভোট ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল হাসান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৮৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে রাজকুমার কালোয়ার রাজু চশমা প্রতীকে ৩১ হাজার ৩৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৪৮৪ ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে আফজাল হোসেন সাজু বই প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৯৯০ ভোট, মো. সাইফুল ইসলাম কুতুব তালা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৭৭৭ ভোট ও পূরণ উরাং টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ৫৬১ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম ফুটবল প্রতীকে ৭১ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি হাঁস প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৬১৬ ভোট।

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কিশোর রায় চৌধুরী মনি। জেলা রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত পত্র ও প্রাথমিক বেসরকারি ফলাফল অনুযায়ী, ৪৪টি কেন্দ্রে কাপ-পিরিচ প্রতীকে কিশোর রায় চৌধুরী মনি পেয়েছেন ১৯ হাজার ৯১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে বর্তমান উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক পেয়েছেন ১৫ হাজার ১৮৮ ভোট। এছাড়া দোয়াত কলম প্রতীকে আমেরিকা প্রবাসী কবির উদ্দিন পেয়েছেন ১২ হাজার ৩৬৩ ভোট। উপজেলায় ৩৯ শতাংশ ভোট পড়েছে।

ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে জুয়েল আহমেদ ২১ হাজার ৩২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া পাখি প্রতীকে আব্দুস শহীদ পেয়েছেন ১৩ হাজার ২৭৯ ভোট।

ফুটবল প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম ২৯ হাজার ৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকে রঞ্জিতা শর্মা পেয়েছেন ১৯ হাজার ৭৭৯ ভোট।

বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আজির উদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে আবিদুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আওয়ামী নেতা মো. আজির উদ্দিন ৩২ হাজার ৯১৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সোয়েব আহমদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৩৬৯ ভোট।

তৃতীয় স্থানে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনারস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ ভোট ও চতুর্থ স্থানে থাকা ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ হাসান উট প্রতীকে পেয়েছেন ৯ শত ১৪ ভোট।

এদিকে আবিদুর রহমান চশমা প্রতীকে ২৫ হাজার ১৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল ইসলাম তালা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৪৬১ ভোট।

তৃতীয় স্থানে থাকা বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮২৩ ভোট ও চতুর্থ স্থানে থাকা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু টিউবওয়েল প্রতীকে পেয়েছেন পেয়েছেন ১৫ হাজার ৫৯ ভোট।

বড়লেখায় উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা। এ নিয়ে টানা চতুর্থবারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন হাছনা। গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক রাহেনা বেগম হাছনা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

টানা চতুর্থবারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় রাহেনা বেগম হাছনা বলেন, মানুষের সমর্থনে ও চাপে আমি নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছি। নির্বাচনে আমার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এজন্য আমি স্রষ্টার কাছে কৃতজ্ঞ। বড়লেখাবাসীর প্রতি কৃতজ্ঞ। এ বিজয় আমি বড়লেখাবাসীকে উপহার দিলাম। আমি অতীতে যেভাবে মানুষের পাশে ছিলাম। তাদের জন্য কাজ করেছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। তাদের জন্য কাজ করবো। বিশেষ করে সমাজে অবহেলিত নারীদের উন্নয়নে কাজ করবো।  

জানা গেছে, রাহেনা বেগম হাছনা ২০০৯ সালের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রথমবার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনেও তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

পরে ২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয়বারের মতো উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বিএনপি দলীয়ভাবে বর্জন করলেও তিনি সাধারণ ভোটারের চাপ-সমর্থনে প্রার্থী হন। তিনি ব্যতীত অন্য কোনো প্রার্থী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেননি।  

মৌলভীবাজার জেলা মহিলা বিএনপির সাধারণত সম্পাদক ও বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম হাছনা বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মৌলভীবাজার জেলা মহিলা বিএনপির সাধারণত সম্পাদক ও বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম হাছনা।

এর আগে আরও তিনবার মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন তিনি। তবে এবারও আর কোনো প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায় তিনি চতুর্থবারের মতো মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

মৌলভীবাজােরের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিল সোমবার (১৫ এপ্রিল)। এতে এ উপজেলা থেকে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়নপত্র জমা দেন।


এলএইচ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু