মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ০৮:৫৫:২৫ পূর্বাহ্ন

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে।


সোমবার (১৩ মে) সকাল ১০টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্টিত মাসিক কল্যাণ সভায় সভাপত্তি করেন জেলা পুলিশ সুপার মো. মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেনের সঞ্চালনায় কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে প্রস্তাব আহবান করা হয়। প্রস্তাবের ভিত্তিতে বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।


এসময় জেলা বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত উচ্চমান সহকারী আবুল কাশেমকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।


পরে মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।


পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৪ সালের এপ্রিল মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন কুলাউড়া থানার মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম।

এছাড়া এপ্রিল মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হন জুড়ী থানার পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির। কুলাউড়া থানার এসআই আতিকুল আলম খন্দকার এপ্রিল মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন কুলাউড়া থানার এএসআই জনাব রোমান মিয়া। সদর কোর্টের এএসআই মুসিবুর রহমান শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন।
মার্চ মাসের পারফরম্যান্স অনুযায়ী সদর ট্রাফিক জোনের সার্জেন্ট বিশ্বজিৎ সামন্ত শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট নির্বাচিত হন।

এছাড়া জেলা গোয়েন্দা শাখার এসআই ইফতেখার ইসলামকে বিভিন্ন কাজে সন্তোষজনক পারফরমেন্সের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। জেলা পুলিশ সুপার সেরা নির্বাচিতদের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।


কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু