জুড়ীতে চাল বিতরনে অনিয়মের অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

জুড়ীতে চাল বিতরনে অনিয়মের অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৩:৩৬:৪৪ পূর্বাহ্ন

জুড়ীতে চাল বিতরনে অনিয়মের অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত


ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায়  জুড়ী উপজেলার  সাগরনাল ইউনিয়নের  সদস্য হারিছ উদ্দিনকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (ইউপি-১ শাখা) এর সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার কর্তৃক গত ১ এপ্রিল স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়- ইউপি সদস্য হারিছ উদ্দিনের বিরুদ্ধে ২০২৩-২৪ চক্রের ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক,মৌলভীবাজার ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।

ইউপি সদস্য হারিছ উদ্দিনের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। তার দ্বারা সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় উল্লেখিত সদস্যকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

জানা যায়,সাগরনাল ইউনিয়নের হতদরিদ্র নারীদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচী ভালনারেবল উইমেন বেনিফিটের আওতায় প্রতি মাসে ৩০ কেজি করে চালের তালিকায় থাকা ঐ ওয়ার্ডের হাছনা বেগমের চাল সাজনা বেগম নামের এক প্রতিবেশীকে দেওয়া হয়।বিষয়টি জানাজালি হলে হাছনা  বেগম জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেন।আবেদনের প্রেক্ষিতে সত্যতা পাওয়া গেলে মন্ত্রনালয় থেকে এ সিদ্ধান্তের চিঠি দেওয়া হয়।

এ ব্যাপারে সাগরনাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য হারিছ উদ্দিন বলেন, একটি পরিকল্পিত সাজানো ঘটনায় আমাকে বরখাস্ত করা হয়েছে। এর থেকে প্রতিকারের জন্য আইনের আশ্রয় গ্রহন করবো।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,বরখাস্তের চিঠি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে প্রেরন করা হয়েছে।

এলএইচ



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু