মৌলভীবাজারে ধর্ষণের পর হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ধর্ষণের পর হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৪ ০৬:০৫:৪৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ধর্ষণের পর হত্যা: দুইজনের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারে গণধর্ষণের পর হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ( ১৫  মে ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোলায়মান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজারের রাজনগর থানার ছিক্কা গ্রামের মজমিলের ছেলে আবারক মিয়া (২২) ও দক্ষিণ কাসিমপুরের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪০)।

আদালতে মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট সানোয়ার হোসেন ও অ্যাডভোকেট বিল্লাল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ মে বিকেল ৩টার দিকে ভুক্তভোগী রাশেদা বেগম (৩০) সিলেটের বালাগঞ্জের অইয়া গ্রাম থে‌কে ধান কেনার জন্য নগদ ৭০ হাজার টাকা নিয়ে মৌলভীবাজারের রাজনগরের উদ্দেশ্যে তার বাড়ি থেকে বের হন। পরে ওইদিন সন্ধ্যার পর ভুক্তভোগী বাড়িতে না যাওয়ায় তার বোন রায়শা বেগম মোবাইল ফোনে কল দিয়ে জানতে পারেন ভুক্তভোগী তার পরিচিত রাজনগর থানাধীন আবারক মিয়ার বাড়িতে যাচ্ছেন। এরপর থেকে ভুক্তভোগীর কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির দুই দিন পর রাজনগর থানাধীন মোবারকের বসতবাড়ির দক্ষিণ পার্শ্বের মাছু গাঙ্গে (খালে) মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে ভুক্তভোগীর ভাই আব্দুল খালিদ বাদী হয়ে রাজনগর থানায় ২০১৮ সালের ২ জুন মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে গণধর্ষণের পর হত্যার বিষয়টি নিশ্চিত হয়ে চার্জশিট জমা দেয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আজ এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু