শ্রীমঙ্গল ও বড়লেখায় পৃথক অভিযানে ৪টি প্রতিষ্টানকে জরিমানা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল ও বড়লেখায় পৃথক অভিযানে ৪টি প্রতিষ্টানকে জরিমানা

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ০৯:১৭:১৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল ও বড়লেখায় পৃথক অভিযানে ৪টি প্রতিষ্টানকে জরিমানা

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্টানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচারক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে ও শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিমের সহায়তায় উপজেলার পূর্ব শ্রীমঙ্গল, বনগাঁওসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম ও বাজার তদারকি অভিযান পরিচালিত হয়।

এসময় প্যাকেটজাত পণ্যের প্যাকেটে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণে তারিখ ও মূল্য উল্লেখ না থাকা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পূর্ব শ্রীমঙ্গলে অবস্থিত মধুমিতা আইসক্রীমকে  ১০ হাজার টাকা, বনগাঁওয়ে অবস্থিত আল-আমিন পাঁচ ভাই আইসক্রীমকে ৭ হাজার জরিমানা করা হয়।

এছাড়াও গত বুধবার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে জেলার বড়লেখা উপজেলায় রেলওয়ে মার্কেটে অবস্থিত মুন্না সুপার আইসক্রীমকে  ২০ হাজার টাকা, লাইসিয়াম স্কুল রোডে অবস্থিত পপি আইসক্রীমকে ১০ হাজার টাকাসহ ২টি প্রতিষ্টানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম জানান, জেলার দুই উপজেলায় পৃথক দুটি অভিযানে ভোক্তা আইনে ৪টি প্রতিষ্টান থেকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভোক্তা সার্থে জেলা জুড়ে অভিযান চলমান থাকবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু