কুলাউড়ায় ট্রাক্টর থেকে পড়ে চা-শ্রমিক যুবকের মৃত্যু
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রাক্টর থেকে পড়ে চা-শ্রমিক যুবকের মৃত্যু

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৮:১০:১৩ পূর্বাহ্ন

কুলাউড়ায় ট্রাক্টর থেকে পড়ে চা-শ্রমিক যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়ায় বাঁশবোঝাই করা একটি ট্রাক্টর থেকে পড়ে পঞ্চম বাউরি (২৩) নামক এক চা-শ্রমিক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর রংগীরকুল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। 

জানা যায়, কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দিলদারপুর চা-বাগানের একটি ট্রাক্টর শুক্রবার দুপুরে পাঁচপীর জ্বালাই এলাকা থেকে বাঁশ বোঝাই করে বাগানে নিয়ে আসছিলো ঝুকিপূর্ণভাবে বাঁশ বোঝাই করে সেগুলো বাগানে সরবরাহ করছিলেন উত্তর রংগীরকুল এলাকার মাসুক মিয়া। প্রায়ই এভাবে ঝুঁকি নিয়ে বাগানে বাঁশ সরবরাহ করে থাকেন মাসুক। শুক্রবার বাঁশ বোঝাই ট্রাক্টরটি উত্তর রংগীরকুল এলাকায় পৌঁছালে বাঁশের উপরে বসে থাকা চা-শ্রমিক যুবক পঞ্চম বাউরি (২৩) ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দিলদারপুর চা-বাগানের শ্রমিক সভাপতি বাদল দেব জানান, খবর পেয়ে পঞ্চম বাউরিকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন পিতা ছোটু বাউরি। তিনি ঝুকিপূর্ণ এমন কাজ বন্ধের দাবিও জানিয়েছেন। 

এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও বলেন, ঝুকিপূর্ণভাবে বাস বহন করা হলে তাও ক্ষতিয়ে দেখা হবে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু