মৌলভীবাজারে পুলিশ লাইনে পোড়ামাটির শিল্পকর্ম উদ্বোধন করেন-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পুলিশ লাইনে পোড়ামাটির শিল্পকর্ম উদ্বোধন করেন-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

উত্তরণ দাস জয়, বিশ্বম্ভরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৫:৪৩:২৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পুলিশ লাইনে পোড়ামাটির শিল্পকর্ম উদ্বোধন করেন-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারে পুলিশ লাইনে বায়ান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন পোড়ামাটির শিল্পকর্ম উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (১৮ মে) সকালে মৌলভীবাজার পুলিশ লাইনে পোড়ামাটির শিল্পকর্মটি উদ্ভোধন করা হয়। পরে মৌলভীবাজার পুলিশ সুপার মনজুর রহমান পিপিএম বার এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার শাহ মিজান শফিউর রহমান, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম,ডিআইজি, সিলেট রেঞ্জ এসএমপি, শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম-বার, পিপিএম-সেবা, ডিআইজি, সিলেট রেঞ্জ, মোঃ জাকির হোসেন খান, পিপিএম, পুলিশ কমিশনার, সৈয়দ হারুনুর রশিদ, অতিরিক্ত ডিআইজি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৮ পুলিশ সুপার মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত ডিআইজি(প্রশাসন ও অর্থ) ও মোঃ নাসির উদ্দিন আহমেদ, অতিঃ ডিআইজি, মোঃ হুমায়ুন কবির প্রমুখ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি কমিশনার শাহ মিজান শফিউর রহমান, পুলিশ কমিশনার জাকির হোসেন খান ও  জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। এতে বায়ান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ তুলে ধরা হয়। মৌলভীবাজারের চা বাগান ও পর্যটন আকর্ষণ উঠে আসে এই শিল্পকর্মে।

নির্মিত টেরাকোটার কোনোটা বড় আকারের মুখোশ, কোনোটা নারীর গড়ন। মাঝখানে বড় পরিসরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তেজোদীপ্ত তর্জনী। ৬০ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের এ শিল্পকর্মে রয়েছে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা যোদ্ধারা। এক প্রাস্তে ৮ ডিসেম্বর ৭১-এর শীতের সকালে একটি নতুন উদীয়মান সূর্যের উন্মোচন। আন্দোলন এবং স্বাধীনতার জন্য নয় মাসের লড়াইয়ে মৌলভীবাজার হানাদারমুক্ত দিবসে বিজয় উল্লাসের স্মৃতিপট।

পোড়ামাটির শিল্প মানব সভ্যতার জন্মলগ্নের চিহ্ন বয়ে চলেছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে মৌর্য ও গুপ্ত সমরাজ্রের টেরাকোটা ছিল। পোড়ামাটির শিল্পসামগ্রী দিয়েই প্রাচীন সভ্যতার কাল নির্ণয় করা হয়ে থাকে। টেরাকোটা একটি লাতিন শব্দ। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। অর্থাৎ “টেরাকোটা’’ শব্দটির অর্থ হল ‘‘পোড়ামাটি’’। তাই টেরাকোটা শিল্প বলতে বোঝায় পোড়ামাটির শিল্পকর্ম। বাংলাদেশ সরকার ঐত্যিহ্যবাহী এই শিল্পকর্মের অস্তিত্ব টিকিয়ে রাখতে দেশে পোড়ামাটির শিল্প বিকাশে নানা ধরনের উদ্যোগ নিয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু