ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কাজিরবাজার এলাকার বেখামুড়া গ্রামে ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় সৌরভ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ মে) সকালে পশ্চিম বেকামুড়া তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সৌরভ আখাইলকুড়া ইউনিয়নের বেকামুড়া গ্রামের ৫নং ওয়ার্ডের প্রদীপ দাসের ছেলে। এদিকে, এ বিষয়কে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। অনেকেই ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে অভিযুক্ত সৌরভের বাড়িতে হামলা করতে যাচ্ছেন। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
জানা যায় বেলা বাড়ার সাথে সাথে স্থানীয় বাসিন্দাসহ অনেকেই লাটিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে ঘেড়াও করে রেখেছেন অভিযুক্ত সাগরের বাড়ির আশপাশের এলাকা।
এ বিষয় আখাইলকুঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্যে যারাই করেছে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা আমাকে এই বিষয় অবগত করলে একজন মুসলমান হিসেবে আমি তাৎক্ষণিক পুলিশ পাঠাই।
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, অভিযুক্ত সৌরভ দাস ধর্মীয় বিষয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ডিউটিরত পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত সৌরভ কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে তাকে কোর্টে চালান করার প্রস্তুতি চলছে।
এম সি




