ছবি : নিজস্ব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩ আগষ্ট ) বিকেলে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫ ও ১৬ আগস্ট দুই দিনব্যাপী বিভিন্ন কর্মূচী গ্রহন করা হয়।
এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। ( ১৬ আগস্টের) কর্মূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দীন খান।
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী সহ-সভাপতি এটি এম বদরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, এম এ রাজ্জাক রাজা,কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুজ্জামান চৌধুরী, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক জালাল উদ্দীন , সাংস্কৃতিক সম্পাদক সুলাল চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, উপ প্রচার সম্পাদক আব্দুর রহমান,সদস্য মো হানিফ, উপজেলা শ্রমীকলীগের সভাপতি ফারুখ আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি,কৃষকলীগের আহবায়ক আবুল মান্নান, যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ,যুবলীগের যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন, সদস্য বাদশা মিয়া,মাসুদ আহমেদ, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমাম উদ্দিন, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল,দরবস্ত আ'লীগের সাধারণ সম্পাদক নূরউদ্দিন মড়া, চারিকাঠা আ'লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মারুফ উপজেলা প্রমূখ।
এম সি



