ছবি: সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত দলীয় মহাসচিব আল্লামা মামুুনুল হকের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিশাল এক মানবন্ধন হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) খেলাফত মজলিসের সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইনের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দীর্ঘ ২৮ মাস যাবত বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হককে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। জাতিয় এই নেতার মুক্তি ছাড়া এদেশের জনগন জাতীয় নির্বাচন মেনে নিবে না। তিনি অবিলম্বে কারাবন্দি সকল উলামায়ে কেরামের নি:শর্ত মুক্তির দাবি জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা ইকবাল হোসাইন বলেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের জনগন দিশেহারা হয়ে পড়েছে। তাই দ্রব্যমূল্য সাধারন জনগনের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, ক্বারী মাওলানা উবায়দুর রহমান, মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী, মুফতি মুহাম্মদ মাহবুবুল হক, মহানগর সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা: মোস্তাফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ নাসির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল রব, জেলা বায়তুল মাল সম্পাদক ক্বারী মাওলানা আসাদুজ্জামান প্রমুখ।
এম সি



