মাদকসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫২ AM

মাদকসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৮/২০২৩ ০৯:০৪:১৯ AM

মাদকসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আটক

ছবি: সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মাদকসহ আটক করেছে সিলেটের কোম্পানিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১১টার দিকে কোম্পানীগঞ্জ ইসলামপুরের কালা সাদেক এলাকার একটি সড়কের টোল বক্সের সামন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের সদর উপজেলার রাম বাবু রোডের রফিকুল ইসলামের ছেলে সাজিদ সাকিব (২২) ও ঢাকা বাড্ডা থানার অন্তর্গত পূর্ব বাড্ডা বড়টেকের পায়ড়া স্কুল রোডের ফজলুর রহমানের ছেলে মাহমুদ সাকিব (২১)।

তার উভয়ই শাবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (সিএসই) ২০২০-২১ সেশনের শিক্ষার্থী বলে ওই বিভাগ সূত্রে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার। কোম্পানিগঞ্জ থানায় এ মামলার নম্বর-০৪। তদন্ত কর্মকর্তা বলেন, আসামীদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার প্রাথমিক তথ্যবিবরণী থেকে জানা যায়, ‘অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশে ১৪টি মদের বোতল আটকৃতরা বহন করে নিয়ে যাচ্ছিলেন। পুলিশ অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এসব অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করে। জব্ধকৃত মাদকের বর্তমান বাজার মূল্য ২১ হাজার টাকা।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘এ ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।’

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব