শেখ কামালের জন্মবার্ষিকীতে শান্তিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ AM

শেখ কামালের জন্মবার্ষিকীতে শান্তিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৮/২০২৩ ১১:৪৯:০৬ AM

শেখ কামালের জন্মবার্ষিকীতে শান্তিগঞ্জে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

ছবি: শান্তিগঞ্জ প্রতিনিধি


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, এসিল্যান্ড সকিনা আক্তার, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: তারিক জামিল অপু, মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান,  সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির, এসআই মোহন রায়, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক নিতাই দাস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী