তাহিরপুর সীমান্তে কয়লা আনতে গিয়ে কিশোরের মৃত্যু
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০০ PM

তাহিরপুর সীমান্তে কয়লা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৮/২০২৩ ০৫:৩৮:৪৬ AM

তাহিরপুর সীমান্তে কয়লা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

জৈন্তা র্বাতা ডেস্ক:


সুনামগঞ্জের লাকমা সীমান্তে ভারত থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় আকতার হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৫ আগস্ট) ভোরে তাহিরপুর লাকমা সীমান্তের ভারতের মেঘালয়ের চাঙ্গের ছড়া এলাকায় কয়লার গুহা থেকে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় তার মৃত্যু হয়।

মৃত আকতার হোসেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা গ্রামের আব্দুন নুরের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে তাহিরপুর উপজেলার লাকমা গ্রামের আকতার হোসেনসহ ১৫ থেকে ২০ জন শ্রমিক চোরাই পথে ভারতের মেঘালয় রাজ্যের চাঙ্গেরছড়া এলাকার গুহা থেকে কয়লা আনতে যায়। কয়লা সংগ্রহের সময় পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আকতার হোসেন। পরে তার সঙ্গে থাকা অন্যরা পাথর সরিয়ে দুপুরে আকতার হোসেনের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, সীমান্ত থেকে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় একজন মারা গেছে বলে জানা গেছে। খবর পেয়ে ওই শ্রমিকের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

S/N



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী