শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৯ AM

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ০১:৪৫:৫১ AM

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

ছবি: শান্তিগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মানিক লাল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা আচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক প্রনব দাস মিটু, সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি বাদল তালুকদার, শিক্ষক সজীব চন্দ্র দাস, ফয়জুল হক,রিন্টু কুমার দাস, সঞ্চিতা রানী দাস, সাইফুল ইসলাম, অনুজ কান্তি দাস,সৈকত দাস, জাহেদুর রহমান,শংঙ্করী রানী দাস, জুবায়ের আহমদ,ও সুলতান আহমদ প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন রাজেশ দাস,নির্মল চন্দ্র দাস, মুহিত দেবনাথ, আব্দুল জহুর, উত্তম আচার্য, মোহন চক্রবর্তী, ফাতেমা বেগম,রিনা শর্মা, সঞ্জিত আচার্য, পাপ্পু বনিক,কৃপা সিন্ধু দাস,খালেদা আক্তার, তাহমিনা আক্তার, সম্রাট আহমদ,মনোজ কান্তি দাস,নিরেশ দাস, সত্যেন্দ্র তরফদার ও মলয় দাস সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ আরো অনেকে।

আলোচনা সভার পর শান্তিগঞ্জ উপজেলায় নব যোগদানকৃত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ফুল দিয়ে বরন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী