জগন্নাথপুরে নৌকাদৌড় শেষে বাড়ি ফিরেই সমর আলীর মৃত্যু
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫১ PM

জগন্নাথপুরে নৌকাদৌড় শেষে বাড়ি ফিরেই সমর আলীর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ০২:০৫:৫৫ AM

জগন্নাথপুরে নৌকাদৌড় শেষে বাড়ি ফিরেই সমর আলীর মৃত্যু

ছবি: জগন্নাথপুর প্রতিনিধি


সুনামগঞ্জের জগন্নাথপুরে মিনি নৌকা দৌড় প্রতিযোগিতায় দেখে এসে জ্ঞান হারিয়ে  সমর আলী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (০৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর (আলখানাপাড়) গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দুপুর আড়াইটার দিকে জগন্নাথপুর পৌরসভার আলখানাপার এলাকায় নলুয়া নদীতে স্থানীয়দের উদ্যোগে মিনি নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নৌকা দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন গ্রাম থেকে বাহারি মিনি নৌকা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে,এই প্রতিযোগীতা দেখতে বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ দৌড় দেখতে অংশগ্রহণ করেন এসময় ইসলামপুর গ্রামের তৌরিছ আলীর ছেলে সমর আলী সেখানে প্রতিযোগিতা দেখতে যায়। সমর আলীর গ্রামের নৌকা প্রতিযোগিতায় হেরে যায়।

নৌকা দৌড় শেষে সমর আলী বাড়ীতে এসে বিকেল ৫টার দিকে বাড়ি ফিরেই জ্ঞান হারিয়ে মাটিতে পরে যান । এসময় বাড়ীর লোকজন সমর আলীকে দ্রুত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এস.ডি