ছবি: নিজস্ব
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭ টায় পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শায়েস্তাগঞ্জ এর বিভিন্ন হাট বাজার দোকান, রিক্সা ড্রাইভার, বিভিন্ন শ্রমজীবি মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় ।
পিএফজি শায়েস্তাগঞ্জ উপজেলার সমন্বয়ক মোঃ আব্দুর রকিব সহ লিফলেট বিতরণ কালে উপস্থিত ছিলেন, আওয়ামি লীগের এম্বাসেডর গাজিউর রহমান ইমরান, জাতীয় পার্টির এম্বাসেডর মোঃ আব্দুশ ছালাম, সুশীল সমাজের এম্বাসেডর অসীত রঞ্জন দাস মন্টু, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি মামুন চৌধুরী,সাংবাদিক আজিজুর রহমান ছয়ফুর, খলিলুর রহমান মেম্বার প্রমুখ।
এস এইচ টি/




