ওসমানীনগরে ৫ গাড়ির সংঘর্ষ: মোটরসাইকেল আরোহীর মৃত্যু
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩ PM

ওসমানীনগরে ৫ গাড়ির সংঘর্ষ: মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ১২:৩১:৫৮ PM

ওসমানীনগরে ৫ গাড়ির সংঘর্ষ: মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি: সংগৃহিত


সিলেটের ওসমানীনগরে একসঙ্গে ৫টি গাড়ির সংঘর্ষে এক জনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আহমদনগরের সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত ব্যক্তির নাম খলিলুর রহমান (৪৮)। তিনি ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার ব্রাক্ষণশাসন গ্রামের বাসিন্দা।


এ ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতের নাম-ঠিকানা পাওয়া যায়নি। 


প্রত্যক্ষদর্শীরা জানান- একটি ট্রাক, বাস, পিকআপ, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ ঘটেছে। মোটরসাইকেলটি পিকআপের নিচে চাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক খলিলুর রহমানের মৃত্যু হয়। 


খবর পেয়ে ওসমানীনগর থানাপুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এস.ডি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব