মদসহ আটক শাবি’র দুই শিক্ষার্থীকে বহিষ্কার
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫২ AM

মদসহ আটক শাবি’র দুই শিক্ষার্থীকে বহিষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ০৫:৫৩:৩৪ AM

মদসহ আটক শাবি’র দুই শিক্ষার্থীকে বহিষ্কার

জৈন্তা র্বাতা ডেস্ক:


সিলেটের কোম্পানীগঞ্জ থেকে মদসহ গ্রেপ্তার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

একইসঙ্গে এ ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৬ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ সাকিব ও মাহমুদ সাকিব।

ঘটনা তদন্তে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের  অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানকে  আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এতে সদস্য হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী ও ইলেকট্রিক এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক  কামরুজ্জামান খাঁন প্রিন্স।

বহিষ্কৃতরা গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মদসহ সিলেট  কোম্পানীগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়। এতে মাদক আইনে মামলা করে পুলিশ। এরপর শুক্রবার দুপুরে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

জৈন্তা র্বাতা/S/N



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব