হবিগঞ্জে ১৭টি চোরাই মোবাইল ফোন সহ এক যুবক আটক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

হবিগঞ্জে ১৭টি চোরাই মোবাইল ফোন সহ এক যুবক আটক

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬/০৫/২০২৪ ০৯:৩৪:৪৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে ১৭টি চোরাই মোবাইল ফোন সহ এক যুবক আটক

ছবি: নিজস্ব


হবিগঞ্জে চোরাই মোবাইল ফোনসহ রুবেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭টি চোরাই মোবাইল ফোন। আটককৃত যুবক রুবেল মিয়া সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের সিরাজ মিয়ার পুত্র।


শনিবার (২৫ মে) বিকেলে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আক্তার হোসেন।


প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আক্তার হোসেন বলেন, শহরের টাউন হল রোডস্থ রওশন রেজা এম্পায়ার এর বিপরীতে গেজেট হবিগঞ্জ নামক মোবাইল ফোন ও এক্সসরিজ এর দোকানঘরে গত ২৮ মার্চ অজ্ঞাতনামা চোরেরা হানা দেয়। এসময় চোরের দল ৫৭টি বাটন ফোন, ৪টি স্মার্টফোন ও সরঞ্জামসহ মোট তিন লাখ আশি হাজার দুইশত টাকা মূল্যের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় রাজিউর রহমান সদর থানায় একটি লিখিত অভিযোগ দেয়। 

এরই প্রেক্ষিতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ পৌর শহরের আনোয়ারপুর পয়েন্ট সংলগ্ন মনোহর হাজীর মার্কেটে ‘মা টেলিকম’ নামক মোবাইল ফোনের দোকানে অভিযান চালায়। অভিযানকালে ১৭টি মোবাইল ফোন উদ্ধারসহ দোকান মালিক রুবেলকে আটক করা হয়। রুবেল চোরাই মোবাইল ফোন কেনা বেচার সাথে জড়িত।

পুলিশ সুপার জানান, রুবেলকে এ বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীসহ চোরাইকৃত অন্যান্য মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১