বজ্রাঘাতে পানিতে পড়ে নিখোঁজ ১
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৯ AM

বজ্রাঘাতে পানিতে পড়ে নিখোঁজ ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৮/২০২৩ ০৯:০০:৫৮ AM

বজ্রাঘাতে পানিতে পড়ে নিখোঁজ ১

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে পানিতে পড়ে আব্দুল মোতালিব নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এসময় তার ভাই ও আরেকজন আহত হন। তারা সবাই পেশায় জেলে। রবিবার (৬ আগস্ট) বিকাল ৪টার দিকে উপজেলার দেখার হাওরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আব্দুল মোতালিব (২০) ও আহত দুলাল মিয়া (১৮) উপজেলার দরগাপাশা ইউনিয়নের হরিনগর গ্রামের নাসির উদ্দীনের ছেলে। আহত অপরজন রফিক মিয়া তাদের প্রতিবেশী। নিখোঁজ হওয়ার পর থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সন্ধ্যা হয়ে যাওয়ার আজকের মতো উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করে তারা।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান কবীর হোসেন বলেন, ‘সকালে ওই তিন জেলে দেখার হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় হাওরে ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ির পথে রওনা হন। এ সময় মোতালিব নৌকা চালাচ্ছিলেন। আকস্মিক নৌকায় বজ্রাঘাতের ঘটনা ঘটে। এতে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হন মোতালিব। সঙ্গে থাকা রফিক ও দুলাল আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানালে উদ্ধার অভিযান শুরু হয়। এখনও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি।’


এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী