ছবি : নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলার একটি ট্রাকসহ ভারতীয় ১২০ বস্তা চোরাই চিনি জব্ধ করেছে পুলিশ।
আজ রোববার ( ৬ আগস্ট ) দুপুরে গোপন সংবাদ পেয়ে উপজেলার দরবস্ত বাজার জামে মসজিদের ব্রিজ সংলগ্ন সিলেট-তামাবিল সড়কে গাড়ি তল্লাসিকালে চিনির এই চালানাটি জব্দ করা হয়। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ,নিরলস ভাবে কাজ করছে। চোরাই পণ্য উদ্ধার, চোরাচালান রোধে অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স গুরুত্ব সহকারে মাঠে কাজ করে যাচ্ছে। অপরাধ কাজে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশ প্রশাসন-কে সহযোগিতা করতে নাগরিকদের প্রতি আহবান জানান।
এম সি



