মাধবপুরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

মাধবপুরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০৯:১৭:০৬ পূর্বাহ্ন

মাধবপুরে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

ছবি: নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর বাজারের দুই দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বুধবার (২৯ মে) ভোররাতে বাজারের ফজলুর রহমান ষ্টোর ও  মেসার্স সুভাস রায় ষ্টোরে চুরির ঘটনা ঘটে।

সাংবদকর্মী আলমগীর কবির জানান,তাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স ফজলুর রহমান ষ্টোর ব্যবসার কাজ শেষ করে রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দেখা যায় সার্টার খোলা।মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। ক্যাশবাক্স খোলা। ৪ লাখ ৭০ হাজার টাকা ও বিভিন্ন জাতের অনুমান ৫লাখ টাকার সিগারেট নিয়ে যায়। রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর কোন এক সময় চোরেরা সাটার খুলে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। 

একইদিন মোদকপট্টির মেসার্স সুভাস রায় ষ্টোরে চুরি সংঘটিত হয়। বাজারে পাহারাদার থাকা স্বত্বেও এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।সিসি ফুটেজের ভিডিও সংগ্রহ করা হয়েছে। চোর সনাক্ত ও মালামাল উদ্ধারে চেষ্টা চলছে। 

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাজারের চার নৈশ প্রহরীকে থানা আনা হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।

এম সি



শীর্ষ সংবাদ:

সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১