টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হলেন মুশফিউল আলম আজাদ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

লাখাই উপজেলা পরিষদ নির্বাচন

টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হলেন মুশফিউল আলম আজাদ

সাখাওয়াত হোসেন টিটু, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৩০/০৫/২০২৪ ১২:২১:৫৫ অপরাহ্ন

টানা তৃতীয় বারের মতো নির্বাচিত হলেন মুশফিউল আলম আজাদ

ছবি : নিজস্ব


হবিগঞ্জের লাখাইয়ে টানা তৃতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।

অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ (কৈ মাছ) প্রতীকে ৩২ হাজার ৯২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফজুল আলম মাহফুজ ( মোটরসাইকেল)  পেয়েছেন ২৪ হাজার ৪৪৫ ভোট।

ভাইস চেয়ারম্যান ( পুরুষ)   পদে ২৩ হাজার ৩৭৮ ভোট পেয়ে  বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আরিফ আল হাসান( টিয়াপাখি)।  তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাসেল আহমেদ( চশমা) পেয়েছেন ১৪ হাজার ২৫৭ ভোট।

ভাইস চেয়ারম্যান( মহিলা) পদে ২৬ হাজার ৬৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রিয়া আক্তার(ফুটবল) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাঈমা আক্তার সুমী (প্রজাপতি)  পেয়েছেন ২১ হাজার ৮১৫ ভোট।

এফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও  সহকারী রিটার্নিং অফিসার মোঃ আবুল কাসেম।

উপজেলা নির্বাচন কর্মকর্তার সূত্রে জানা যায় উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ মোট কাস্টিং ভোট ৭২ হাজার ৬৫১ ভোট যা মোট ভোটারের শতকরা ৫৬.৩৮ শতাংশ।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার