ছবি: নিজস্ব
হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রয়াত সাংবাদিক আতাউর রহমান এমরান এর পত্নী প্রিয়া বেগম জয়ী হয়েছেন।
তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রিয়া বেগম ৪ হাজার ৮'শত ৬০ ভোট বেশী পেয়ে তিনি জয়ী হন ।
প্রিয়া বেগমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সলের স্ত্রী নাঈমা আক্তার সুমি। তিনি পেয়েছেন ২১ হাজার ৮'শত ১৫ ভোট।
এ ছাড়াও একই পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
প্রিয়া বেগম লাখাই প্রেসক্লাব সহ সভাপতি ও লাখাই অনলাইন প্রেসক্লাব সভাপতি প্রয়াত আতাউর রহমান ইমরানের স্ত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম এবং বুল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শামছুল আলম লিয়াকতের পুত্রবধূ।
এস এইচ টি/




