সিলেটে কোরআন শরীফ পুড়ানোর ঘটনায় সেই ইসহাক আটক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৮ PM

সিলেটে কোরআন শরীফ পুড়ানোর ঘটনায় সেই ইসহাক আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ০৬:১৯:১৪ AM

সিলেটে কোরআন শরীফ পুড়ানোর ঘটনায় সেই ইসহাক আটক

ছবি: সংগৃহীত


সিলেট নগরের আখালিয়া এলাকার ধানুহাটারপাড়াস্থ এলাকায় কোরআন শরীফ পুড়ানোর ঘটনায় কোরআন শরীফ সরবরাহকারী ইসহাক আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ইসহাককে টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মাহমুদ।তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।পরবর্তী বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, এই ঘটনায় শিবিরের ২ সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ।

পুলিশের একটি সূত্র জানায়, ইসহাক সিলেট বেতারের ক্বারী ও সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর খন্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কথামতো রবিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে গ্রেফতারকৃত নুরুর রহমান সঙ্গীয় মাহবুবল আলমকে নিয়ে কিছু কোরআন শরীফ পুড়ানোর সময় স্থানীয়রা দেখে ফেলেন। এ ঘটনার সাথে জড়িত ফতেহপুর মাদ্রাসার শিক্ষক ইসহাকসহ ঘটনায় অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

কুরআন শরীফ পুড়ানো হয়েছে এমন খবর জরুরী সেবা ‘৯৯৯’ থেকে পেয়ে কোতোয়ালি থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২জন গ্রেফতার করে। কুরআন শরীফ পুড়ানো খবর পেয়ে উত্তেজিত জনতা শিবিরের ২ সদস্যকে মারধর করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভিযান চালিয়ে  সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর চেয়ারম্যান নুরুর রহমানকে (৫০) গ্রেফতার করে। তিনি গোলাপগঞ্জের বসন্তপুর গ্রামের মৃত ফজুর রহমানের ছেলে, বর্তমানে তিনি কোতোয়ালি থানাধীন তপুবন এলাকার সরু মিয়ার বাসায় বসবাস করে আসছেন। এছাড়া ওই প্রতিষ্ঠান থেকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন বাউলাপাড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে মাহবুব আলমকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মাহবুব বর্তমানে কোতোয়ালি থানাধীন ধানুহাটারপাড় এলাকায় বসবাস করে আসছে।

এদিকে, উত্তেজিত জনতা বিক্ষোভ মিছিল করে পুলিশকে লক্ষ্য ইট-পাটকেল ছুড়ে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে। এসময়  উত্তেজিত জনতার ইটের আঘাতে অসংখ্য পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশের গাড়ী ভাংচুর হয়। আহত পুলিশ সদস্যদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নুরুর রহমান ও মাহবুব আলম  ছাত্র জীবনে শিবিরের সক্রীয় সদস্য ছিলো। নুরুর রহমান ছাত্র জীবনে ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে ইসলাম শিক্ষা বিষয়ে পড়াশুনা করেছেন। তিনি বর্তমানে জৈন্তাপুর মাদ্রাসা সিলেটে ইসলাম শিক্ষার শিক্ষক ও পাশাপাশি সিলেট আইডিয়াল স্কুল এন্ড কলেজের  সভাপতির দায়িত্ব পালন করছেন।

জৈন্তা র্বাতা/S/N



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব