জগন্নাথপুরে ১৮ মাসের সন্তান রেখে গৃহবধুর আত্মহত্যা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৭ AM

জগন্নাথপুরে ১৮ মাসের সন্তান রেখে গৃহবধুর আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ০৮:০৮:২৭ AM

জগন্নাথপুরে ১৮ মাসের সন্তান রেখে গৃহবধুর আত্মহত্যা

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নামাদপুর গ্রামে এক গৃহবধু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধুর নাম সফেনা বেগম (২১), তিনি  উপজেলার ১নং কলকলি ইউনিয়নের উত্তর নাদামপুর গ্রামের সহিবুর রহমানের স্ত্রী।

আজ  সোমবার  ( ৭ আগস্ট ) বিকাল সাড়ে তিনটায় কলকলি ইউনিয়নের উত্তর  নাদামপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে সহিবুর রহমানের স্ত্রী সফেনা বেগম আট মাসের গর্ভবতী ও ১৮ মাস বয়সের এক কন্যা সন্তান রেখে  স্বামীর বাড়িতে নিজ বসত ঘরের একটি কক্ষে তীরের সাথে নীল রংয়ের ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

কলকলিয়া ইউনিয়নের বিট অফিসার এসআই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী