ছবি: নিজস্ব
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শতাধিক বস্তা চিনিসহ দুই চোরাকারবারি আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমানের নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোবারক হোসেন ভূইয়ার নেতৃত্বে পুলিশ শায়েস্তাগঞ্জ হাসপাতাল রোডের একটি গোদাম থেকে এই শতাধিক বস্তা ভারতীয় চিনি জব্দ করে। তখন উৎস পাল ও সিদ্দিক মিয়া নামে দুই চোরাকারবারিকে আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভারতীয় চিনি ও চা পাতা বিক্রি করা হচ্ছে। কোরবানি ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা চিনির বস্তা যানবাহনে করে বাল্লা সীমান্ত, চিমটিবিলসহ বিভিন্ন সীমান্ত দিয়ে নিয়ে আসে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি জানান, চিনি জব্দ করা হয়েছে। মামলা হবে। এই চক্রের সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
এস এইচ টি/




