শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি বেড়েছে
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫২ PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি বেড়েছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ০৯:২৭:৫৬ AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি বেড়েছে

ছবি: সংগৃহীত


২ হাজার ২৫০ টাকা বৃ্দ্ধি করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি। এতে এ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ও চূড়ান্ত এই দুই ধাপে ১৭ হাজার ২৫০ টাকা ভর্তি ফি দিতে হচ্ছে স্নাতক ভর্তিচ্ছুদের। বুধবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় নতুন করে ভর্তি ফি বৃদ্ধির এ সিদ্ধান্ত হয়েছে।

জানা যায়,  গুচ্ছভুক্ত শাবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি ফি ছিল ৮হাজার ১০০ টাকা। পরের বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছের আওতায় প্রাথমিক ভর্তি ফি নেওয়া হয় ৫হাজার টাকা এবং চূড়ান্ত ভর্তিতে শাবিতে নেওয়া হয় ১০ হাজার টাকা। এতে শাবিতে ভর্তি নিশ্চিত করতে ওই সেশনের শিক্ষার্থীদেরকে দিতে হয়েছে মোট ১৫হাজার টাকা।

সোমবারের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ভর্তি ফি আরও ২ হাজার ২৫০ টাকায় বাড়ানো হয়েছে। এতে গুচ্ছের প্রাথমিকে ভর্তিতে ৫ হাজারসহ এবং নতুন করে আরও ২ হাজার ২৫০ টাকা বৃদ্ধি করায় শাবিতে ভর্তি ফি নিশ্চিতে একজন শিক্ষার্থীর ১৭ হাজার ২৫০ টাকা লাগবে। তবে প্রাথমিকভাবে যেহেতু ৫হাজার দেওয়া হয়েছে। তাই শাবিতে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে শিক্ষার্থীদেরকে ১২ হাজার ২৫০ টাকা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা জিএসটিতে দিয়ে শিক্ষার্থীরা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চায়ন করছে। আগামী ৯ ও ১০ আগস্ট তৃতীয় ধাপে এ ভর্তি নিশ্চায়ন প্রক্রিয়া চলবে। পরবর্তীতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা নেবে এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি জমা নিয়ে শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চিত করবে। তিনি বলেন, শাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তির সম্ভাব্য তারিখ ১৩ ও ১৪ আগস্ট। এ দিন প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীদের ডোপটেস্ট করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি ১২ হাজার ২৫০ টাকা জমা নেওয়া হবে।

ভর্তি ফি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, আমরা কেবল ভর্তি প্রক্রিয়াকরণ ফি খাতে ২ হাজার ২৫০ টাকা বাড়িয়েছি। ভর্তি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ আনুষঙ্গিক জিনিসের দাম বৃদ্ধির ফলে এ টাকা বাড়ানো হয়েছে। তবে ভর্তির ক্ষেত্রে অন্য খাতে টাকার পরিমাণ বাড়ানো হয়নি।

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব