মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫২ PM

মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ১০:৫৯:৪২ AM

 মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত


সিলেটে মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন। সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহতরা হলেন কলেজের বিবিএসের শিক্ষার্থী সাকিব আহমদ ও মহসিন আহমদ। এর মধ্যে সাকিব সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুজন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন

মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান জানান, তিনি সিলেটের বাইরে অবস্থান করছেন। তবে ক্যাম্পাস থেকে শুনেছেন বহিরাগত কিছু তরুণ ক্যাম্পাসে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। এ সময় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে তাঁদের বাইরে বের করে দিয়েছেন।

সিলেটের কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপপরিদর্শক অঞ্জন কুমার দেবনাথ বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ কলেজ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলের পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব