হবিগঞ্জে আজ সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

হবিগঞ্জে আজ সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ১২:২৯:২৬ অপরাহ্ন

হবিগঞ্জে আজ সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

ছবি: সংগৃহীত


আজ শনিবার (১ জুন) হবিগঞ্জ জেলায় ৩ লাখ ৫১ হাজার ৮৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার সকল উপজেলা ও পৌরসভায় এ ক্যাপসুল খাওয়ানো হবে।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ নূরুল হক জানান, ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ২৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ১০ হাজার ৮৪৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৮৮৬টি স্থায়ী ইপিআই কেন্দ্রে ক্যাম্পেইন সফলের জন্য মাঠে থাকবেন স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী ২৬৬ জন, পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ৪৭৭ জন, সিএইচসিপির ২১৫ জন এবং স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন ৩ হাজার ৭৭০ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ভিটামিন এ এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোফথ্যালমিয়ার মতো রোগ হতে পারে যাতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। এছাড়া ভিটামিন এ এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়, রক্ত স্বল্পতা দেখা দেয় ও ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়। ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। 

এ ক্যাপসুল ভরাপেটে খাওয়ানো ভালো। তবে ৬ মাসের কম বয়সী শিশু ও ৫ বছরের বেশি বয়সী শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো যাবে না। তাছাড়া ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে এমন শিশুকেও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো যাবে না। অসুস্থ বা কান্নারত অবস্থায় কিংবা জোর করে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

ভিটামিন এ ক্যাপসুলের মুখ কাচি দিয়ে কেটে ক্যাপসুলের ভেতরের তরল ভিটামিন এ শিশুকে খাওয়াতে হবে। কোন অবস্থাতেই শিশুকে আস্ত বা খোসাসহ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

এস এইচ টি/



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার