মাধবপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

মাধবপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৮:৪৯:৪৫ পূর্বাহ্ন

মাধবপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের গাগরাবাড়ি গ্রামে কুচিয়া মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন সবর (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। লিটন সুরমা চা বাগানের ১০ নং সেকশনের রবি সবরের ছেলে।

জানা গেছে , লিটন বিভিন্ন জলাশয় ও খালের পাড়ের গর্ত থেকে কুচিয়া মাছ ধরে তা বাজারে বিক্রী করে সংসার চালাতো। প্রতিদিনের মতো আজও কুচিয়া ধরতে লিটন বুল্লা ইউনিয়নের গাগরাবাড়ি যায়। একটি খালের ধারে গর্ত থেকে টোপ ফেলে কুচিয়া ধরতে নামলে খালের পানিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

স্থানীয় লোকজন উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোখসানা পারভিন জানান, ‘লিটনকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়।’

মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী মাধবপুর থানার উপপরিদর্শক আবু রায়হান জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার