বড়লেখায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সভা
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

বড়লেখায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সভা

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ০৯:৪২:০২ পূর্বাহ্ন

বড়লেখায় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সভা

ছবি : নিজস্ব


বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখার সভাপতি মোঃ নূরুল ইসলামের পবিত্র হজ্জ্বে গমণ উপলক্ষে দোয়া মাহফিল ও নবাগত শিক্ষক-শিক্ষিকাদের সাথে মত বিনিময় সভা এবং বড়লেখা উপজেলা পরিষদের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বড়লেখা উপজেলা শাখা।

এ উপলক্ষে শনিবার (১লা জুন) দুপুর ১২ টায় মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের সাফরন চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মানিক দেব নাথ, সঞ্জিত চন্দ্র নাথের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আজির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন সমিতির উপদেষ্টা মোহাম্মদ বদর উদ্দিন, উপদেষ্টা মোহাম্মদ নাজিম উদ্দিন, আব্দুল আহাদ, মো. জাকির হোসেন, সোয়েব আহমদ চৌধুরী, সাংবাদিক এম এম আতিকুর রহমান প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিকে ২০২২-২৩ ও ২৪ সালের নবাগত শিক্ষক-শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়ে তাদের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি।

এম সি



শীর্ষ সংবাদ:

বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল
সিলেটে ইসকনের অন্নকূট মহোৎসব, ১২০০ পদের নিরামিষ খাবারের আয়োজন
বিয়ানীবাজার-সিলেট সড়ক অবরোধের ভিডিও ফেসবুকে, তদন্তে পুলিশ
আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিলেন নেতা-কর্মীরা, আ/টক ৩
এক রাতে পাঁচ জেলায় আট গাড়িতে আ/গুন, একজনের মৃ/ত্যু