নবীগঞ্জে অর্ধ-লক্ষাধিক শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

নবীগঞ্জে অর্ধ-লক্ষাধিক শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৪ ১০:৪০:৪৭ পূর্বাহ্ন

নবীগঞ্জে অর্ধ-লক্ষাধিক শিশুকে খাওয়ানো হলো ভিটামিন ‘এ’ প্লাস

ছবি : নিজস্ব


অন্ধত্ব থেকে বাঁচাতে ও শিশু মৃত্যুহার কমানোর লক্ষ্যে নবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদ শনিবার (০১ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এর উদ্বোধন করেন। ক্যাম্পেইনের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলার ৫০ হাজার ৪ শত শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।  যা লক্ষমাত্রার ৯৯.৪০%। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৬ হাজার ২ শত ৭১ জন এবং ৫০ হাজার ৪ শত ৬২ জন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও স্টাফগণ উপস্থিত ছিলেন।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে ও সবধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে। এ ছাড়া হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।

এম সি



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে কার্তিকের বৃষ্টির জন্য হাহাকার, ৫১ ধান নিয়ে শ/ঙ্কায় কৃষক
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক
গোয়ালীছড়া দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবে সিসিক: প্রশাসক
জগন্নাথপুরে সংঘ/র্ষে আহত ব্যক্তির মৃ/ত্যু, নিহ/ত ২; আট/ক ৪
মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট
ভারতীয় নাগরিকের মৃ/ত্যু, তামাবিল দিয়ে ম/রদেহ হস্তান্তর
সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে - প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
সিসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সিসিকের মশক নি/ধন অ/ভিযান শুরু
জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার