শান্তিগঞ্জে বজ্রাঘাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৫৮ AM

শান্তিগঞ্জে বজ্রাঘাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ০১:২৫:২৩ AM

শান্তিগঞ্জে বজ্রাঘাতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

ছবি: প্রতীকী


সুনামগঞ্জের শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়নে বজ্রাঘাতে নিখোঁজের দু’দিন পর জেলে মোতালিব হোসেনের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন (পুবেরবাড়ি) গ্রামের নাছির মিয়ার ছেলে।

মঙ্গলবার (৮ আগষ্ট) সকাল ৯টার দিকে দরগাপাশা ইউনিয়নের লালপুর-মৌগাও সংলগ্ন মহাসিং নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশে খবর দেন। মোতালিবের বাবা নাছির মিয়া ছেলের মরদেহ শনাক্ত করেন।

এর আগে গত রোববার সকালে হরিনগর গ্রামের উত্তরে ভাই-বোনের দাড়া নামকস্থানে বাবার সাথে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের সময় পানিতে পড়ে নিখোঁজ হন মোতালিব হোসেন।

ঘটনার দিন স্থানীয় লোকজন জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও মোতালিব হোসেনকে না পেয়ে সুনামগঞ্জ ডুবুরি দলকে খবর দেন। পরে ডুবুরিরা এসে সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও মোতালিবকে উদ্ধার করতে না পেরে কার্যক্রম স্থগিত করেন।

দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুফি মিয়া মোতালিবের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

এস.ডি



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী