এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩ PM

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৮/২০২৩ ০৭:৫৩:১৭ AM

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সিলেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত


এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোসহ চার দফা দাবিতে সিলেটের চৌহাট্টা—জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পরীক্ষার্থীরা। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে তারা হঠাৎ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেয়। দুপুর আড়াইটা পর্যন্ত  তারা এ কর্মসূচি পালন করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের দাবি, আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলমান ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। দুই মাস পরীক্ষা পেছানো হোক, না হলে ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হোক।

রকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানায়, ঢাকায় তাদের সহপাঠিদের উপর পুলিশ হামলা করেছে, ধরে নিয়ে গেছে। তাদের মুক্তি না দিলে তারা রাজপথ ছাড়বে না।

আনিকা নামের অপর এক শিক্ষার্থী জানায়, তাদের চার দফা দাবি রয়েছে। দাবিগুলো হচ্ছে- ৫০ মার্কের পরীক্ষা নেওয়া, পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া, ডেঙ্গু পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখা এবং আইসিটি বিষয় বাদ দিয়ে পরীক্ষা নেওয়া।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছে । ফলে সড়কে যানজটের সৃষ্টি হয়েছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এসময় ছাত্র-ছাত্রীরা দাবি জানান, তাদের পরীক্ষা পেছাতে হবে। এসময় আমি তাদের বলি- এ বিষয়ে তো আমাদের করণীয় কিছু নেই। তবে আপনারা লিখিত বা স্বারকলিপি দিলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা  সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে সহযোগিতা করবেন। এই আশ্বাসের প্রেক্ষিতে বেলা আড়াইটার দিকে ছাত্র-ছাত্রীরা কর্মসূচি স্থগিত করে সড়ক ছেড়ে দেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।’

এম সি



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব